ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সাদা-কালোয় মজেছেন ক্যাটরিনা

#

বিনোদন ডেস্ক

০৪ আগস্ট, ২০২২,  5:48 PM

news image

ফ্যাশনের ক্ষেত্রে কোনও ছাড় দেন না বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। মাঝেমধ্যে এমন পোশাক পরেন, যার দাম একদমই হাতের নাগালে। আবার এমন সব পোশাক পরেন, যেগুলো কিনতে পকেট পুড়বে আপনার! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি সাদা-কালো পোশাকে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ। তাঁর শার্ট ড্রেসের প্রেমে পড়েছেন অনেকেই। এই গরমে পরার জন্য তো একদম পারফেক্ট পোশাক। তবে তার জন্য তো মূল্য চুকাতে হবেই। হ্যাঁ, মনসে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, শার্টটির দাম এক হাজার ৩৯০ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা এক লাখ ৩২ হাজার টাকার বেশি। আপনি কি এই পোশাকের জন্য এত টাকা খরচ করতে রাজি? এবার কাজের প্রসঙ্গে আসি, ক্যাটরিনা কাইফের হাতে আছে বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘মেরি ক্রিসমাস’, ‘জে লি জারা’ সিনেমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম