ঢাকা ২১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে হারাল পিএসজি সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, কার্যনির্বাহী কমিটির মেয়াদ বাড়ল ৪৫ দিন ডেঙ্গুতে নিভল আরও ৫ প্রাণ শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার ৪, ৭ দিনের রিমান্ড আবেদন কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪ ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি অক্টোবরের শেষেই এইচএসসির ফল প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, কার্যনির্বাহী কমিটির মেয়াদ বাড়ল ৪৫ দিন

#

২১ অক্টোবর, ২০২৬,  11:08 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাবের দোতলা হলরুমে এ সভা শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল বারী। সভায় বিগত বিশেষ সাধারণ সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদকের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সদস্যদের আলোচনা শেষে প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়।

বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনায় অংশ নেন আবু নাসের মো. আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ্জল, এম জিললুর রহমান, আবু সাঈদ বিশ্বাস, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, কাজী শহিদুল হক রাজু, শহীদুল ইসলাম ও এস এম রেজাউল ইসলামসহ অন্যান্য সদস্য। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে কমিটির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বনভোজনে সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণসহ সাংগঠনিক ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা প্রেসক্লাবের কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সদস্যদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে ভবিষ্যৎ কার্যনির্বাহী কমিটির কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় প্রেসক্লাবের উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম