নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১০ জন নিহত
নিজস্ব প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৬, 7:52 AM
নিজস্ব প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৬, 7:52 AM
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১০ জন নিহত
নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।পুলিশ জানায়, বরিশালের বগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের যাত্রীবাহী বাসটি ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত হন। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। তিনি বলেন, মোট ১০ জন নিহত হয়েছেন এবং অহত হয়েছেন ৩০ জন। মৃতদের মধ্যে একটি ১০ বছর বয়সী কন্যাশিশু রয়েছে। এ ছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ। এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।