ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬,  5:09 PM

news image

সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করেছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় অনুমোদনের পরিপ্রেক্ষিতে ‘সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরির’ জেলায় উন্নীত করা হলো। এই ক্যাটাগরির প্রাপ্যতা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল ও অন্যান্য সুবিধাদি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে। নিকারে এ প্রস্তাব অনুমোদনের পর সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সাতক্ষীরায় সুন্দরবন আছে। এখন সাতক্ষীরার সঙ্গে ভোমরা বন্দর খুবই গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে সংযুক্ত হয়েছে। ফলে সাতক্ষীরা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেলা হয়ে উঠেছে। সার্বিক বিবেচনায় সাতক্ষীরা ‘এ’ ক্যাটাগরির জেলা হিসাবে অনুমোদিত হয়। সর্বশেষ ২০২০ সালের ৬ আগস্ট জেলার শ্রেণি হালনাগাদ করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ৮ বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং ৫টির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়। আর অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম