ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরায় জুয়ার আসর থেকে ৯ জন গ্রেফতার

#

১২ জুন, ২০২৫,  10:55 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (১১ জুন) রাতে পরিচালিত এ অভিযানে বাড়ির মালিকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বাড়ির মালিক আজাহার আলী (৬৭), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের আতিয়ার রহমান (৬৫), ধুলিহর গ্রামের আবু তালেব (৫০), শহরের রসুলপুর এলাকার জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরার অবুল কালাম (৫৭), কামালনগর এলাকার নবাব আলী (৬০) এবং যশোরের বাঁগআচড়া গ্রামের মেহের আলী (৫২)।  পুলিশ সূত্রে জানা গেছে, পলাশপোল এলাকার ওই বাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আট জনকে হাতেনাতে আটক করে। এছাড়া বাড়ির মালিক আজাহার আলীকেও টাকার বিনিময়ে জুয়া খেলায় সহযোগিতা করার অভিযোগে আটক করা হয়। অভিযানের সময় জুয়ার টাকাসহ বিভিন্ন খেলার সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। তিনি বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” এদিকে স্থানীয়দের সাথে কথা বললে তারা অভিযোগ তুলে জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন বাড়িতে গোপনে জুয়া খেলা চলে আসছে। প্রথমে একটি বাড়িতে অভিযান সফল হওয়ায় প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম