ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সাতক্ষীরায় এক চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ

#

১৩ এপ্রিল, ২০২৬,  5:47 PM

news image

মনিরুজ্জামান মনি: সাতক্ষীরায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ৬ ব্যারেল ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। রবিবার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান চালানো হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য সেচ মেশিনে ব্যবহার এবং একাধিক ভেকু গাড়ি প্রতিদিন পরিচালনার জন্য এ তেল মজুদ করা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে জ্বালানি তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল। এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আর্মি, র‌্যাব, পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে চেয়ারম্যানের বাড়িতে মজুদ রাখা ৬টি ব্যারেলে ১২শ লিটার ডিজেল পাওয়া যায়। তবে ডিজেল মজুদের বৈধ কোন প্রমাণ দেখাতে না পারায় অবৈধভাবে তেল মজুদ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়ে।  অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান, অভিযানে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। অভিযানকালে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুদ করবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম