ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

সাংবাদিকদের ওপর হামলা: দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করল আদ্-দ্বীন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৬,  5:31 PM

news image

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কিছু কর্মীর অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩০ মে) হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করে এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। এ ঘটনায় ব্যাপক গণমাধ্যম কাভারেজের কারণে হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপে দায়িত্ব পালন করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের স্বার্থে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে কিছু সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বললে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কয়েকজন কর্মী উত্তেজিত আচরণ করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে বিবেচনা করেন। আদ্-দ্বীন হাসপাতাল জানায়, তারা সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ৩০ মে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি, কোনো কর্মীর অনিচ্ছাকৃত আচরণে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম