ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

সহকর্মীকে গুলি করে নিজেও আত্মহত্যা করলেন ভারতীয় সেনা সদস্যে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  10:45 AM

news image

ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক সেনা সদস্য তার সহকর্মীকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ জুলাই) এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সরকারি সূত্র। খবর এনডিটিভির। সরকারি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুরানকোট এলাকায় রোড ওপেনিং পার্টি (আরওপি) অনুশীলনের সময় নায়েক ইমতিয়াজ আহমেদের সঙ্গে সিপাহী ইবরারের ঝগড়া হয়। পরে ক্ষোভের বশবর্তী হয়ে ইমতিয়াজ তার সার্ভিস অস্ত্র থেকে ইবরারের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইবরার। এছাড়া এ ঘটনায় আরও দুই সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে। পরে, ইমতিয়াজ নিজের উপর গুলি চালায় এবং হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। সূত্র আরও জানায়, আহত সেনাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করে এরইমধ্যে তদন্ত শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম