ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সরকার আবারও জঙ্গি নাটক শুরু করেছে : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২২,  2:02 PM

news image

সরকার আবারও গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।তিনি বলেন, অতীতের জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে যেসব ভয়ানক পন্থা অবলম্বন করেছিল, এখন সেই একই পথে নেমেছে আওয়ামী মাফিয়া সরকার।রিজভীর দাবি করেন, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার। জামিন বাতিল করে বুধবার (৯ নভেম্বর) বিএনপি’র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, গত কয়েকদিনে যুবদল নেতা আলী আকবর চুন্নু ও স্বেচ্ছাসেবক দলের রফিক হাওলাদার, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে প্রতিদিন বিএনপির নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে আওয়ামী পুলিশ। প্রতিটি বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য যানবাহন-পরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে— উল্লেখ করে রিজভী আরও বলেন, পথে পথে হামলা করছে। গ্রেপ্তার-মামলা করছে। তাতে কি শেখ হাসিনা রুখতে পারবে এই জনতার সাগরে ওঠা টালমাটাল জোয়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম