ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৩,  12:51 PM

news image

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১ মার্চ) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ আদালতের বিচারক বদলি হওয়ার কারণে ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। এ সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর আগে, গেল বছরের ২২ অক্টোবর আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শুনানির দিন পর্যন্ত সম্রাটের জামিন বহাল রাখেন। ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের পর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক এ মামলায় অভিযোগপত্র জমা দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম