ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সব স্থলবন্দরে মাশুল বাড়ল, ১ জানুয়ারি থেকে কার্যকর

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২৫,  11:37 AM

news image

দেশের সব স্থলবন্দরে সেবা মাশুল পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল ও অন্যান্য মাশুলে এই বৃদ্ধি কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে। অন্য স্থলবন্দরের তুলনায় মাশুল বেশি হওয়ায় বেনাপোল স্থলবন্দরের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেনাপোল বন্দরে মোট ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য ২০২৫ সালে মাশুল নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা ৭৯ পয়সা, যা ২০২৬ সালে বেড়ে হবে ৫২ টাকা ২৭ পয়সা। বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরির জন্য নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে ১৮৪ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা। মোটরকার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য মাশুল ধরা হয়েছে ১১০ টাকা ৮২ পয়সা। মোটরসাইকেল ও বাইসাইকেলের ক্ষেত্রে নতুন মাশুল ৩৬ টাকা ৯৫ পয়সা। এ ছাড়া বেনাপোল বন্দরে ওজন মাপার যন্ত্র ব্যবহারে ট্রাক ও লরির জন্য দিতে হবে ৮৮ টাকা ৬৫ পয়সা। কাগজপত্র প্রক্রিয়াকরণে মাশুল নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা ০৭ পয়সা। কোনো যানবাহন ইয়ার্ডে সারা রাত থাকলে দিতে হবে ১১১ টাকা ৪৯ পয়সা। গুদামে পণ্য রাখার ক্ষেত্রেও সময়ভেদে মাশুল বাড়ানো হয়েছে। বেনাপোল ছাড়া দেশের অন্যান্য স্থলবন্দরগুলোতেও একইভাবে ৫ শতাংশ হারে মাশুল বৃদ্ধি করা হয়েছে। এসব বন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য ২০২৫ সালে মাশুল ছিল ৪৯ টাকা ৭৯ পয়সা, যা নতুন বছরে বেড়ে ৫২ টাকা ২৭ পয়সা হয়েছে। বেনাপোল ছাড়া অন্যান্য স্থলবন্দর দিয়ে আমদানি করা বাস, ট্রাক ও লরির জন্য নতুন মাশুল ১৫৯ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ১৫১ টাকা ৬৪ পয়সা। মোটরকার ও জিপের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা ৫২ পয়সা। মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি-হুইলারের জন্য মাশুল বাড়িয়ে করা হয়েছে ৪৭ টাকা ৮৩ পয়সা। এ ছাড়া বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রেও পণ্যভেদে মাশুল বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম