ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

সব শঙ্কা দূরে ঠেলে আগামীকাল অনুশীলন শুরু করবে টাইগাররা

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১,  5:20 PM

news image

নিউজিল্যান্ডে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শেষ করোনাভাইরাস পরীক্ষায় করোনা আক্রান্ত রঙ্গনা হেরাথ ছাড়া দলের বাকি সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন। এতে উবে গেছে শঙ্কার মেঘ। সব শঙ্কা দূরে ঠেলে আগামীকাল (২১ ডিসেম্বর) অনুশীলন শুরু করবে টাইগাররা। নিউজিল্যান্ড থেকে এই স্বস্তির খবর জানিয়েছেন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সোমবার সকালে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে সুজন বললেন,

‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান (কোয়ারেন্টাইন) থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’  সঙ্গে যোগ করেন সুজন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। তো দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’  গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। গত বছর ১৪ দিনের কোয়ারেন্টাইন করলেও এবার বিসিবির বিশেষ সুপারিশে ৭ দিনের কোয়ারেন্টাইনের অনুমতি দেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ। কিন্তু বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটার সহ ৯ জনকে ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলনে নামেন। কিন্তু এরপর আবার শুনতো হয় দুঃসংবাদ। ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের। এই বন্দি জীবন শেষ হচ্ছে মুমিনুল হকদের। করোনাভাইরাস টেস্টে নেগেটিভ আসায় ২১ তারিখ থেকেই অনুশীলনে নামতে পারবে গোটা দল। তবে করোনাভাইরাসে আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে পাচ্ছে না সফরকারীরা। হোটেল থেকে এই লঙ্কানকে নিয়ে যাওয়া হয়েছে নিউজিল্যান্ডের কোভিড সেন্টারে। বর্তমানে সেখানেই আছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম