ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৬,  5:55 PM

news image

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতায় অংশগ্রহণে রেজিস্ট্রেশন করতে হবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।  এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে ওই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতাগুলোয় এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে।  আরও বলা হয়েছে, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওয়েবসাইটগুলো নিম্নরূপ:

চিত্রাঙ্কন : https://art.infostudents.com

কবিতা আবৃত্তি : https://poem.infostudents.com

একক বিতর্ক : https://debate.infostudents.com

গজল : https://gazal.infostudents.com

ক্রিকেট : https://cricket.infostudents.com

ফুটবল : https://football.infostudents.com

ব্যাডমিন্টন : https://badminton.infostudents.com

কারাতে : https://karate.infostudents.com

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম