ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সজনে ডাঁটার পুষ্টিগুণ

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৩,  10:29 AM

news image

স্থানীয় বাজারে, গলির মোড়ে এমনকি আবাসিক এলাকায় ঘুরে বেড়ানো ভ্যানগুলোতে এখন পাওয়া যাচ্ছে অতি লোভনীয় সজনে ডাঁটা। যা তার স্বাদ ও ভেষজ গুণাগুণের জন্য অনেকের কাছেই বিশেষভাবে সমাদৃত। খুব অল্প সময়ের জন্য বসন্তের শুরুর দিকে পাওয়া যায় এ মৌসুমি সবজি। তবে এটা এখন বসন্ত শেষেও বেশ কিছুদিন পাওয়া যায়। 

সজনে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় ডালের সঙ্গে। এছাড়া সরিষা ও আলু, টমোটো যেভাবেই রান্না করা হোক না কেন, তা বাঙালিদের জন্য এক বিশেষ খাবার। প্রচলিত আছে যে, স্বাস্থ্য সংক্রান্ত অসংখ্য উপকারিতা আছে সজনের মাঝে যা শুধুমাত্র ভারত মহাদেশের এই অংশেই পাওয়া যায়।

১। এটা ডায়াবেটিস রোগীদের জন্যও প্রতিশেধক স্বরূপ।

২। সজনেতে যেহেতু উচ্চমাত্রায় ভিটামিন A, C, E আছে তাই এতে anti-oxidant, অত্যাবশ্যকীয় অ্যামাইনো acid এবং মিনারেলের পরিমাণ বেশি। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, আমাদের দেশের সহজলভ্য এ সজনে anti-ageing প্রক্রিয়াতে সহায়তা করে এবং এর anti-inflammatory ও anti-carcinogenic বিশেষত্ব রয়েছে।

৩। যদি সজনে কাঁচা অবস্থায় খাওয়া যায় তাহলে তিতা স্বাদ Insulin এর মাত্রাকে Regulate করতে সহায়তা করে কিন্তু যখন রান্না করা হয় তখন এটা আঁশ (Fibre) বা Complex Carbohydrate এ রূপান্তরিত হয় যা monopause এর সঙ্গে সম্পৃক্ত edema অথবা Inflammatory Disease যেমন gout এ ভূমিকা রাখে। 

৪। পুষ্টিগত দিক দিয়ে সজনে বিশেষভাবে প্রচুর পরিমাণে antioxidant সমৃদ্ধ। সজনে গাছের প্রায় প্রতিটি অংশেরই বিশেষ পুষ্টিগত বিশেষজ্ঞ রয়েছে। সুতরাং আমাদের উচিত মৌসুমি এই সবজিটিকে তৃপ্তির সঙ্গে উপভোগ করা।

লেখক : চিফ ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ঢাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম