ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রবল বর্ষণে সাজেকে আটকে পড়েছেন পাঁচ শতাধিক পর্যটক ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা বাঁশখালীতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপিনেতা নিহত জুলাইযোদ্ধা হতে করা আবেদনের ২০০ ভুয়া

সগিরা মোর্শেদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ১১ মে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৩,  3:38 PM

news image

রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে এ মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলীর সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। তিনি সাক্ষ্য দিতে না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এদিন ধার্য করেন। এবং তাকেসহ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এখন পর্যন্ত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। মামলার আসামিরা হলেন নিহতের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন,

শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। ২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে এ অভিযোগপত্র দাখিল করে। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি হয়েছিল। এছাড়া শাশুড়ি সগিরাকে অনেক অপছন্দ করতেন এবং শিক্ষাগতযোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যেও দ্বন্দ্ব ছিল। সম্বোধন করা নিয়েও পারিবারিক দ্বন্দ্ব ছিল। সগিরার কাজের মেয়েকে মারধর করে আসামি ডা. হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে শাহীন সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে অপর আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করে। ১৯৮৯ সালের ২৫ জুলাই মারুফ রেজা ও আনাস মাহমুদ সগিরাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সগিরার স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম