ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৬,  5:42 PM

news image

নতুন মুখ, পদোন্নতি আর দপ্তর পুনর্বণ্টনে বদলে গেছে মন্ত্রিসভার চিত্র। সরকার গঠনের ছয় মাসের মাথায় পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রী করা হয়েছে। সব মিলিয়ে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৭ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। সর্বশেষ রদবদলের পর ৫২ সদস্যের মন্ত্রিসভায় কে কোন দপ্তরের দায়িত্বে আছেন, দেখে নেওয়া যাক একনজরে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম


সশস্ত্র বাহিনী বিভাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম


অর্থ মন্ত্রণালয়: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর


পরিকল্পনা মন্ত্রণালয়: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম


স্বরাষ্ট্র মন্ত্রণালয়: মন্ত্রী সালাহউদ্দিন আহমদ


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত


মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন


সমাজকল্যাণ মন্ত্রণালয়: মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন


পররাষ্ট্র মন্ত্রণালয়: মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম


জনপ্রশাসন মন্ত্রণালয়: উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী


ধর্মবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ (সচিব পদমর্যাদা)


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান


ভূমি মন্ত্রণালয়: মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


খাদ্য মন্ত্রণালয়: মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত


শিল্প মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী


বস্ত্র ও পাট মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম


বাণিজ্য মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহদী আমিন


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও উপদেষ্টা মাহদী আমিন


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু


কৃষি মন্ত্রণালয়: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও উপদেষ্টা নজরুল ইসলাম খান


পানিসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী- ফরহাদ হোসেন আজাদ


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন


পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী সাচিং প্রু ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী মো. আসাদুজ্জামান


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর


শিক্ষা মন্ত্রণালয়: মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও উপদেষ্টা মাহদী আমিন


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও উপদেষ্টা মাহদী আমিন


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়: মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত ও বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রী মর্যাদা)


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ


বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও মো. রাজিব আহসান (সেতু বিভাগ)


রেলপথ মন্ত্রণালয়: মন্ত্রী- শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী- হাবিবুর রশিদ


নৌপরিবহন মন্ত্রণালয়: মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম