ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সকালে খালি পেটে যেসব ফল খাবেন না

#

লাইফস্টাইল ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩,  5:07 PM

news image

ফল খাওয়ার অভ্যাস আমাদের সবার জন্যই স্বাস্থ্যকর। সকালে নাস্তার পাশাপাশি ফল খেলে তা আমাদের শরীরের ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। তাই অনেকেই সকালে নাস্তার তালিকায় ফলের জুস বা আস্ত ফল রাখেন। তবে এমনও কিছু ফল আছে যা সকালে খালি পেটে খাওয়া উচিত না। ফলে থাকা ফ্রুক্টোজ এবং বিভিন্ন অ্যাসিড থেকে হিতে বিপরীত হতে পারে।

নারকেল

নারকেল কোরা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। সকালে নারকেল না খাওয়াই ভাল। সকালের দিকে নারকেল এবং নারকেল আছে এমন কোনও খাবার ভুলে খাবেন না। নারকেলের মতো উচ্চ ক্যালোরিযুক্ত ফল সকালে না খাওয়ার পরামর্শই দিচ্ছেন পুষ্টিবিদেরা। এতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে।

কমলালেবু

বাজারে কমলালেবুর আগমন ঘটেছে। ফলে সকালের দিকে অনেকেই কমলালেবুর রস করে কিংবা কোয়া খাচ্ছে। তবে লেবুজাতীয় ফলে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। শুধু অম্বল বা অ্যাসিডিটি নয়, এই অ্যাসিড দাঁতেরও যথেষ্ট ক্ষতি করে।

কলা

সকালে কলা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। কলা শরীরের জন্য স্বাস্থ্যকর হলেও জলখাবারে কলা না খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা। কারণ, কলায় কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। সকালবেলা কার্বোহাইড্রেট বেশি খেলে তা পেটের জন্য সমস্যার হতে পারে। তা ছাড়া ওজন বেড়ে যাওয়ারও একটা আশঙ্কা থাকে।

তরমুজ

বাড়িতে তরমুজ থাকলে মাঝেমাঝেই খেতে ইচ্ছা করে। দিনের অন্য সময় খেলেও সকালে জলখাবারের সঙ্গে না খাওয়াই ভাল। পুষ্টিবিদেরা বলছেন, এই সময়ে তরমুজ খেলে যদিও শরীরের কোনও ক্ষতি হয় না। তবে খাবার খাওয়ার পর তরমুজ খেলে আবার খিদে পেয়ে যেতে পারে। কারণ তরমুজে জলের পরিমাণ অনেক বেশি। জল খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম