ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ মে, ২০২৬,  10:43 AM

news image

খেজুরকে বলা হয়ে থাকে প্রাকৃতিক সুপারফুড। পুষ্টিগুণে ভরপুর খেজুর এমনই একটি খাবার, যা সকালে খালি পেটে খেলে নানা উপকার মেলে। প্রাকৃতিক চিনি, ফাইবার, ভিটামিন ও খনিজসমৃদ্ধ এই ফল শরীরকে দ্রুত শক্তি জোগানোর পাশাপাশি হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমাণমতো খেজুর খেলে শরীরের দুর্বলতা কমে এবং সারাদিন কাজের শক্তি পাওয়া যায়। বিশেষ করে রোজা বা দীর্ঘ সময় না খেয়ে থাকার পর খেজুর খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা-

দ্রুত শক্তি জোগায়

খেজুরে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। সকালে খালি পেটে ২-৩টি খেজুর খেলে ক্লান্তি কমে এবং সারাদিন সতেজ অনুভূত হয়।

হজমশক্তি উন্নত করে 

খেজুরে রয়েছে পর্যাপ্ত খাদ্যআঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। সকালে খালি পেটে খেলে অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে।

রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে

খেজুরে আয়রনের পরিমাণ ভালো থাকায় এটি রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি কমাতে সহায়ক। যাদের শরীরে হিমোগ্লোবিন কম, তারা নিয়মিত খেজুর খেতে পারেন।

হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী

পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খেজুর হৃদ্‌যন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে মৌসুমি সর্দি-কাশি বা দুর্বলতার ঝুঁকি কিছুটা কমে।

হাড় মজবুত রাখতে সহায়ক

ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান থাকায় খেজুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

যেভাবে খাবেন

সাধারণত সকালে ২ থেকে ৪টি খেজুর খাওয়া ভালো। তবে ডায়াবেটিস বা রক্তে শর্করার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। এছাড়াও রাতে কয়েকেটি খেজুর পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলেও ভালো ফল পাওয়া যায়। কেউ কেউ আবার দুধ, ওটস বা বাদামের সঙ্গেও খেয়ে থাকেন তবে পরিমিত পরিমাণে নিয়মিত খেজুর খাওয়া শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি বা রক্তে শর্করা বাড়ার ঝুঁকি থাকতে পারে। 

সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম