ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খাওয়ার উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৬,  4:41 PM

news image

লেবু শরীরের জন্য অনেক উপকারী একটি উপাদান। অনেকেই সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খেয়ে থাকেন।বিশেষ করে যারা ওজন কমাতে চান। লেবুর পানি ভিটামিন সি আর অ্যান্টি–অক্সিডেন্টের ভালো উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ক্যালোরি ঝরবে, শরীর থেকে দূষিত পদার্থ সব বেরিয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাসহ নানা উপকার হয়। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খাওয়ার নানা উপকারিতা-

হজমশক্তি উন্নত করে

লেবুর রস পাকস্থলীর পাচক রস নিঃসরণে সহায়তা করে। ফলে বদহজম, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

ওজন কমাতে সহায়ক

লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত লেবু পানি পান করলে মেটাবলিজম বাড়ে, যা ওজন কমাতে ভূমিকা রাখে।

শরীর থেকে টক্সিন দূর করে

লেবু পানি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। এটি লিভারের কার্যকারিতা বাড়িয়ে শরীর থেকে ক্ষতিকর বর্জ্য বের করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

লেবু ভিটামিন ‘সি’-এর চমৎকার উৎস। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি-কাশি ও সংক্রমণের ঝুঁকি কমায়।

ত্বক উজ্জ্বল রাখে

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু ত্বকের ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত লেবু পানি খেলে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণের প্রবণতা কমে।

শরীর হাইড্রেট রাখে

ঘুম থেকে উঠে শরীর কিছুটা পানিশূন্য থাকে। সকালে লেবু পানি পান করলে দ্রুত শরীর হাইড্রেট হয় এবং ক্লান্তি কমে। তাই সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ক্লান্তি কমে যায়।

মুখের দুর্গন্ধ কমায়

লেবুর প্রাকৃতিক অ্যাসিড মুখের ব্যাকটেরিয়া কমিয়ে দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। তাই যাদের মুখের দুর্গন্ধ রোধ করতে প্রতিদিন সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খেতে পারেন।

যেভাবে খাবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে আধা বা এক চা চামচ তাজা লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে সামান্য মধুও যোগ করা যেতে পারে।

সতর্কতা

তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা দাঁতের এনামেল দুর্বল, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করবেন।

সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম