ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

শ্রীলঙ্কার জন্য জ্যাকুলিনের মন পুড়ছে

#

বিনোদন ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  10:34 AM

news image

অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কায় হাহাকার, মানুষের ঘরে খাদ্য নেই, জ্বালানি তেল নেই; দিনে টানা ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং চলছে। নিত্যপণ্যের দাম তরতর করে বাড়ছে। দিনে দিনে সবকিছু চলে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পরিস্থিতি সামলাতে না পেরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে হাজারও মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে গোতাবায়া মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে সর্বদলীয় সরকার গঠনের ডাক দিয়েছেন। তবে এই ডাকে সাড়া দেয়নি বিরোধীরা। আন্দোলনকারীরাও সরকারের কোনও আশ্বাসে ঘরে ফিরছে না।

এই অবস্থা দেখে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজেরও মন পুড়ছে। এক ইনস্টাগ্রাম পোস্টে নিজ দেশের মানুষের দুর্দশা দেখে তার কেমন লাগছে সেই অনুভূতিও প্রকাশ করেছেন এই শ্রীলঙ্কান অভিনেত্রী। তিনি বলেছেন, ‘একজন শ্রীলঙ্কান হিসেবে আমার দেশ ও দেশের মানুষ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। ঘটনা শুরুর পর থেকেই হাজার রকম মতে আমি প্লাবিত হয়েছি।  তবে আমি বলতে চাই, এত দ্রুত কোনও বিচার বা সিদ্ধান্তে যাবেন না। কেবল একটা গ্রুপের কথায় অসম্মানও করবেন না। বিশ্ব আর আমার দেশের মানুষ কোনও বিচার-বিশ্লেষণের প্রয়োজন নেই এখন, তারা চায় কেবল সমানুভূতি ও সমর্থন। আপনারা তাদের ভালো চেয়ে দুই মিনিট নীরবে প্রার্থনা করুন, দেখবেন আপনার পরিস্থিতি না বুঝে মন্তব্য করার চেয়ে এটা বেশি কাজে দেবে।’ তিনি আরও বলেছেন, ‘আশা করছি আমার দেশ ও দেশের মানুষের এই পরিস্থি অচিরেই কেটে যাবে। শান্তিপূর্ণভাবেই হবে সমাধান, মানুষ লাভবান হবে।’ ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব পেয়েছিলেন জ্যাকুলিন। এরপর কিছুদিন সাংবাদিকতায় কাটিয়ে ২০০৯ সালে তিনি মডেলিং ও চলচ্চিত্রে কাজ করতে পাড়ি জমান ভারতের মুম্বাইতে। ধীরে ধীরে তিনি পরিচিতি পেয়েছেন বলিউডে। কাজের জন্য বেশি সময় তার কাটে ভারতে, তবে দেশের জন্য সবসময়ই তার মন পোড়ে।

সূত্র: সূত্র হিন্দুস্তান টাইমস, ইনস্টাগ্রাম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম