ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২৬,  7:35 PM

news image

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কার্স্টেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, তার চুক্তি আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। কার্স্টেনের কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি ২০১১ সালে ভারতের অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। ভারতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সব সংস্করণের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছিল। সর্বশেষ তিনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন। ক্রিকেটার হিসেবে কার্স্টেনের ক্যারিয়ারও উজ্জ্বল ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৪,০৮৭ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে ২১টি টেস্ট ও ১৩টি ওয়ানডে সেঞ্চুরি রয়েছে। কার্স্টেনের মূল চ্যালেঞ্জ হবে ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দলকে প্রস্তুত করা, যা দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম