ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন আজ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  4:26 PM

news image

আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। দেশটির বিরোধীদলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে অনেক পাল্টে গেছে হিসাব। অন্যদিকে ক্ষমতাসীন দলেও ব্যাপক বিভাজন দেখা দিয়েছে। এর ফলে অপ্রত্যাশিত কোনও ফলাফলও দেখা যেতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রার্থী তিনজন। তারা হলেন- অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েকপার্লামেন্টের ২২৫ সদস্যের নির্বাচিত প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্ট ক্ষোভে গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। গোতাবায়া পালিয়ে যাওয়ার আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করে যান। এর আগে তার ভাই মহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলে তিনিই তাকে প্রধানমন্ত্রী করে যান। গোতাবায়ার দল প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকেই সমর্থন দিয়ে যাচ্ছে। নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন ডুলাস আলাহাপেরুমা। ৬৩ বছর বয়স্ক ডুলাস কট্টর বৌদ্ধ জাতীয়তাবাদী। তবে তার রয়েছে পরিচ্ছন্ন ইমেজ। তিনি ক্ষমতাসীন দল এসএলপিপি’র মন্ত্রী ছিলেন। পরে পদত্যাগ করেন। তার দলের অনেকের সমর্থন তিনি পাবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে অপর প্রার্থী হচ্ছেন অনুর কুমার দিসানায়েক। তার জয়ের সম্ভাবনা কম থাকলেও তিনি ভিন্ন সমীকরণ তৈরি করতে পারেন। শ্রীলঙ্কায় ১৯৭৮ সালের পর এই প্রথম পার্লামেন্টের মাধ্যমে নির্বাচন হচ্ছে। এর আগে ১৯৮২, ১৯৮৮, ১৯৯৪, ১৯৯৯, ২০০৫, ২০১০, ২০১৫ ও ২০১৯ সালে ভোটারদের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম