ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শ্রীপুরে দোয়া মাহফিল আয়োজন করে আ.লীগের ৮ প্রার্থীর মনোনয়ন জমা

#

আরিফ প্রধান

০৮ ডিসেম্বর, ২০২১,  10:37 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা দেয়া উপলক্ষে দুপুরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন উপজেলা আ.লীগ। উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। দোয়া ও মিলাদ মাহফিলের পর কর্মী সমর্থকদের নিয়ে মাওনা ইউনিয়নের জাহাঙ্গীর আলম খোকন,গাজীপুর ইউনিয়নের আজহার হোসেন তালুকদার,তেলিহাটি ইউনিয়নের আ. বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়নের এড. আজিজুল হক, বরমী ইউনিয়নের আনোয়ার হোসেন সরকার, গোসিংগা ইউনিয়নের ছাইদুর রহমান শাহীন, রাজাবাড়ি ইউনিয়নের হাসিনা মমতাজ ও প্রহলাদপুর ইউনিয়নের আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল হক আকন্দ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম