ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন এইচএসসি শুরু বৃহস্পতিবার, থাকবে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯ রাজনগরে সড়কে প্রাণ গেল মা-ছেলের তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, গভীর পর্যবেক্ষণে ভারত দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় পতন

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২৬,  10:58 AM

news image

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ১৬ তে জায়গা করে নিল প্যারাগুয়ে। বিশ্বকাপের অন্যতম ফেবারিট তকমা পেলেও নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি।


চারবারের এই বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরেছে। ১-১ গোল সমতায় ১২০ মিনিটের খেলা শেষ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতেই নির্ধারণ হয়ে গেল দল দুটির ভাগ্য নির্ধারণ।


২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই যেন ছন্দ হারিয়েছিল জার্মানি। টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার অবশ্য শুরুটা ছিল ভিন্ন। দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই এক যুগ পর নিশ্চিত করেছিল নকআউট পর্ব। তবে সেই প্রত্যাবর্তনের গল্প বেশিদূর এগোলো না। শেষ ষোলোর বাধাই পেরোতে পারল না জার্মানরা।


চলতি বিশ্বকাপে নকআউট পর্বের তৃতীয় ম্যাচেই গড়ায় পেনাল্টি শুটআউট। বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে জার্মানির রেকর্ড ছিল ঈর্ষণীয়—চারবারই জিতেছিল তারা। অন্যদিকে, একমাত্র শুটআউট খেলেই জয়ের স্বাদ পেয়েছিল প্যারাগুয়ে। এবার সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল দক্ষিণ আমেরিকার দলটি। টাইব্রেকারে হারিয়ে বিদায় করে দিল অজেয় জার্মানদের।


শুটআউটের শুরু থেকেই চাপে পড়ে জার্মানি। প্রথম শট নিতে এসে কাই হ্যাভার্জের জোরালো প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। এরপর মাউরিসিও কোনো সুযোগ না দিয়েই বল জালে পাঠিয়ে প্যারাগুয়েকে এগিয়ে নেন। জার্মানির হয়ে দ্বিতীয় শটে জোশুয়া কিমিখ গোল করলেও, গুস্তাভো গোমেজ সফল স্পটে কিক নিয়ে প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে রাখেন। তৃতীয় শটে জামাল মুসিয়ালা জার্মানির আশা বাঁচিয়ে রাখেন, তবে প্যারাগুয়ের মাতিয়াস গালারজাও লক্ষ্যভেদ করতে ভুল করেননি।


চতুর্থ রাউন্ডে আবারও নায়ক হয়ে ওঠেন গিল। নিকো ওল্টারমেডের নিচু শট রুখে দিয়ে জার্মানিকে দ্বিতীয়বারের মতো ব্যর্থ করেন তিনি। এরপর চতুর্থ শটে গোল করতে পারলেই জয় নিশ্চিত করতে পারত প্যারাগুয়ে। কিন্তু অ্যান্তনিও সানাবরিয়া দূরের পোস্টের বাইরে বল পাঠিয়ে সেই সুযোগ হাতছাড়া করেন।


এরপর পঞ্চম শটে নাদিয়েম আমিরি গোল করে জার্মানিকে লড়াইয়ে রাখেন। জবাবে ন্যয়ারও অসাধারণ সেভ করে প্যারাগুয়েকে আটকে দেন। বাঁ দিকে ঝাঁপিয়ে ফ্যাবিয়ান বালবুয়েনার শট প্রতিহত করেন অভিজ্ঞ এই গোলরক্ষক। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি জার্মানি। টাহ নিজের শট ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দলকে আবারও হতাশ করেন।


দুইবার ম্যাচ শেষ করার সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত আর ভুল করেনি প্যারাগুয়ে। জোসে ক্যানেলের শক্তিশালী শট জালে জড়িয়ে যেতেই নিশ্চিত হয় ঐতিহাসিক জয়। টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের পথচলা আরও দীর্ঘ করল প্যারাগুয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম