ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ৩ কোটি টাকার ট্যাপেনটাডোল জব্দ

#

১৮ ফেব্রুয়ারি, ২০২৬,  11:35 PM

news image

ঝিনাইগাতি প্রতিনিধি: শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলার ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি ট্যাবলেট এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি। এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম