শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২৬, 2:26 PM
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২৬, 2:26 PM
শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ ট্রাভেলার হিসেবে নয়, বরং আসামি হিসেবে ভারতের কাছ থেকে হস্তান্তর চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বছরের পর বছর ধরে শেখ হাসিনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন। দেড় হাজার মানুষ হত্যা করে তিনি পালিয়ে গেছেন। তিনি ফাঁসির আসামি, সাধারণ কোনো ট্রাভেলার নন। তাই তার প্রত্যাবর্তনও সাধারণভাবে হবে না। যিনি পালিয়ে গেছেন, তিনি কীভাবে ফিরবেন? আসামি হিসেবে ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।
হুমায়ুন কবির বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। পাসপোর্টের বিষয়টি হাস্যকর। বাংলাদেশ টেরোরিস্টদের পাসপোর্ট দেয় না। রাজনৈতিকভাবে যিনি মারা গেছেন, তাকে নিয়ে রাষ্ট্রের সময় নষ্ট করার প্রয়োজন নেই।