ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিপিরাও পালিয়েছে: আসিফ নজরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৪,  12:38 PM

news image

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও (পিপি) পালিয়ে গেছে।  ৫১ জেলা থেকে পিপিরা গায়েবি মামলার তথ্য পাঠিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আমলের গুম-খুন ও জুলাই-আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ। আসিফ নজরুল বলেন, সব বিচার করবে আইন বিভাগ। কোনো গাফিলতি হবে না। হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মত বদমাশরা কেন পালিয়ে গেলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে। আলোচনার শুরুতেই কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। গত ১৬ বছরে দেশে ঘটা সব হত্যা, বিডিআর হত্যাকাণ্ডসহ সব গুমের বিচার দাবি করা হয়। এসময় ইসলামি বিশ্বিবদ্যালয়ের দুই ছাত্র গুমের মধ্য দিয়ে হাসিনা সরকারের গুমের সংস্কৃতি শুরু বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এছাড়া জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করে জানায়, এখনো গুমের বিচার শুরু করেনি অন্তবর্তী সরকার। সংলাপের দ্বিতীয় সেশন শুরু হবে বেলা আড়াইটায়। এতে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে কথা বলবেন বক্তারা। সব শেষ বিকেল পৌনে ৫টায় ভূরাজনৈতিক বাস্তবতায় দেশের স্বার্থ ও নিরাপত্তা বিষয়ে হবে পঞ্চম অধিবেশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম