ঢাকা ০৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ করতে হবে: ডা. জুবাইদা ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে: তাহেরুল হক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে ছাড়পত্র না দেয়ার নির্দেশ ১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন ৭ নভেম্বরের র‍্যালিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ করতে হবে: ডা. জুবাইদা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৬,  2:42 PM

news image

শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ এবং দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফেরার সুযোগ তৈরি করতে হবে। নারীদের সক্ষমতা এবং স্বাবলম্বীতাই হবে আগামীর অর্থনৈতিক ভিত্তি বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।



বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স আয়োজিত সেমিনারে ডা. জুবাইদা রহমান এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘মাধ্যমিক স্তরেই প্রায় ৩৫ শতাংশ মেয়ে ঝরে পড়ছে, যা নারীর স্থায়ী অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করছে।’ 



দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এখনও মূলধারার অর্থনীতির বাইরে রয়ে গেছে জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘নারীর ক্ষমতায়নে শুধু শিক্ষার সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়, প্রয়োজন শিক্ষা থেকে কর্মসংস্থান এবং নেতৃত্বের পর্যায় পর্যন্ত ধারাবাহিক সহযোগিতা।’



জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট  বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক পর্যন্ত নারী ও মেয়েদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের দক্ষতা বিকাশেও গুরুত্ব দেয়ার কথা জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম