ঢাকা ০৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ‘পাওয়ার হাউসে’ গতি ফেরাতে প্রশাসনে আসছে বড় পদোন্নতি রাজধানীতে ট্রাকচাপায় ২ অটোরিকশাচালক নিহত এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ জানা গেল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৫৪৮২ আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ৩৮ বছরে পা দিলেন ভারতের ব্যাটিং সেনসেশন কোহলি, জন্মদিনে দেখে নিন তার বিরল কিছু কীর্তি

তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৬,  12:20 PM

news image

কৃত্রিম বুধিমত্তা বা এআই’র সুফল পেতে তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এআই বিজনেস সামিট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


রাষ্ট্রপতি বলেন, শুধু ব্যায় কমানোর হাতিয়ার হিসেবে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাবহার হতে হবে, নতুন পণ্য ও সেবা সৃষ্টি এবং কর্মসংস্থানের মাধ্যম হিসেবে।


এআই'র নিরাপদ ব্যাবহার ও কার্যকর নিয়ন্ত্রণে জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিশ্ব এখন মহাপরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে। যার প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা।


এসময় আগামীর বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণে নেপথ্যের অন্যতম অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে এআই— এমন অভিমতও ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম