ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয়

#

বিনোদন ডেস্ক

২৪ মে, ২০২২,  10:32 AM

news image

দক্ষিণী ছবির নায়িকা সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেভেরাকোন্ডা কাশ্মীরে ছবির শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। দেভেরাকোন্ডার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, কাশ্মীরের পেহেলগাম এলাকায় সামান্থা এবং বিজয় একটি স্টান্টের দৃশ্য শুট করছিলেন, তখনই দুর্ঘটনায় পড়েন দক্ষিণী এ দুই অভিনেতা।  তিনি আরও বলেন,

দৃশ্যটি খুবই কঠিন ছিল। লিডার রিভারের ওপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিল দুজনকে। সেই সময় দড়ি ছিঁড়ে যায়। গাড়িসহ তারা পড়ে যান নদীতে। তাতে তাদের পিঠে আঘাত লাগে। তবে দ্রুতই তাদের উদ্ধার করা হয়। তবে রোববার দুর্ঘটনার পর ফের শুটিং শুরু করেন দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে শুট করছেন তারা। -সূত্র: জিনিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম