ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব মসলা

#

লাইফস্টাইল ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২২,  2:48 PM

news image

শীতকালে রোগব্যাধি লেগেই থাকে। বিশেষ করে সর্দি, কাশি, গলা ব্যথা, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, বাতের ব্যথার মতো সমস্যা বেশি বেড়ে যায়। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি, যাতে শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। শীতের সময় দৈনন্দিন খাদ্যতালিকায় এমন কিছু খাদ্য অন্তর্ভুক্ত করুন, যাতে সুস্থ-সবল থাকতে পারেন। শীতের সময় কয়েকটা মসলা খেলেই সুস্থ থাকতে পারবেন। এসব মসলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। যেমন-

আদা: সর্দি, কাশি, গলা ব্যথার চিকিৎসায় যুগ যুগ ধরে আদা ব্যবহার হয়ে আসছে। আদা শরীর উষ্ণ রাখে। যে কারণে শীতকালে আদা চা পান দারুণ কার্যকর। আদা চা তৈরি করতে আদা থেঁতলে এক কাপ পানিতে দিয়ে ফোটান। এতে এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। গলা ব্যথার জন্য এই পানীয় দারুণ কার্যকর।

দারুচিনি: দারুচিনিও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি যে কোনও সংক্রমণ এবং প্রদাহ কমাতে পারে। ঠান্ডা আবহাওয়ায় নিজেকে সুস্থ রাখতে দারুচিনি খেতে পারেন। এক কাপ পানিতে আদা দিয়ে ফোটান। এতে ১/২ চা চামচ দারুচিনি গুঁড়া ও মধু মিশিয়ে পান করুন।

গোলমরিচ: ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের কারণে এই মসলাটি সর্দি, কাশি এবং ফ্লুর বিস্তার প্রতিরোধে সহায়তা করতে পারে। এই মসলা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং রেসপিরেটরি ইনফেকশন থেকে রক্ষা করে।এক কাপ হলুদ দুধে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন। দুধ না খেতে চাইলে চায়ের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

হলুদ: হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা সর্দি-কাশি এবং ফ্লু প্রতিরোধে সাহায্য করে। এছাড়া, হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং অস্থিসন্ধি ভাল রাখে। এক কাপ পানিতে আদা, এক চা চামচ হলুদ এবং অর্ধেক লেবু দিয়ে পান করুন। সর্দি, কাশিতে এই পানীয় ম্যাজিকের মতো কাজ করে।

তুলসি : তুলসিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং ব্যথানাশক বৈশিষ্ট্য শুকনো কাশি-সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় সাহায্য করে। তুলসি পাতার চা অ্যালার্জিজনিত ব্রঙ্কাইটিস এবং হাঁপানিও নিরাময়ে ভূমিকা রাখে।

এক কাপ পানিতে পাঁচটি লবঙ্গ এবং আটটি তুলসি পাতা দিয়ে ফুটিয়ে নিন। এতে সামান্য লবণ মেশান। কাশি থেকে মুক্তি পেতে প্রতিদিন এটি পান করুন। গলা ব্যথা হলে তুলসি পানিতে কুলিকুচি করতে পারেন। সূত্র: বোল্ড স্কাই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম