ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

শীতে গোড়ালি ফেটে গেলে যা করবেন

#

লাইফস্টাইল ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২২,  5:06 PM

news image

শীতকালে গোড়ালি ফাটার সমস্যা অতিপরিচিত। অনেকের গোড়ালি ফেটে পা থেকে রক্ত ঝরে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এই সমস্যা বেশি হয়। শরীরে থাইরয়েডের সমস্যা এবং খনিজ, ভিটামিন এবং অন্যান্য পুষ্টির ঘাটতি থাকলে গোড়ালি বেশি ফেটে যায়। এ ছাড়া পায়ের পাতা ভালোভাবে পরিষ্কার না করা, ত্বক শুষ্ক হয়ে পড়াও গোড়ালি ফাটার অন্যতম কারণ।

গোড়ালি ফেটে গেলে করণীয়

> প্রতিদিন গোসলের সময় পিউমিক স্টোন দিয়ে গোড়ালি পরিষ্কার করে নিন। এরপর গসল করে সারা গায়ে যখন ময়েশ্চারাইজার মাখবেন, তা মাখুন পায়ের পাতার ওপরে ও নিচে।

> রাতে শোওয়ার সময় ফুট ক্রিম ব্যবহার করুন। সপ্তাহে দুই থেকে তিন দিন গরম পানিতে পা চুবিয়ে রেখে পরিষ্কার করে নিন।

> গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে ঘরোয়া প্যাক বানিয়ে সেটাও ফাটা গোড়ালিতে ব্যবহার করতে পারেন। লাগাতে পারেন নারকেল তেলও।

> ডায়াবেটিসের রোগীরা পা ফেটে গিয়ে রক্ত বের হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

> বেশি করে পানি খেতে হবে।

> ঘরে সবসময় জুতা ব্যবহার করুন ও পায়ের পাতা পরিষ্কার রাখুন।

> পাকা কলা চটকে তার সাথে মধু আর অ্যাভোকাডো মিশিয়ে প্যাক বানিয়ে তা পায়ে লাগাতে পারেন।

> চালের গুঁড়া, মধু, লেবুর রস, দুধের সর দিয়ে ঘরোয়া স্ক্রাব তৈরি করে নিন। এই প্যাক লাগিয়ে খানিকক্ষণ রাখুন। শুকনো হয়ে গেলে ঘষে ঘষে তুলে নিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম