ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

শীতে কেন লাউ খাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  7:08 PM

news image

লাউ মূলত গ্রীষ্মকালীন সবজি। লাউ খেলে পেট ঠান্ডা থাকে। এছাড়াও নানা স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তবে শীতের বাজারেও লাউ পাওয়া যায়। এই সময়ে লাউ খেলেও স্বাস্থ্য উপকারিতা মেলে। যেমন-

১. শীতে অনেকের পেটে নানা রকম সমস্যা হয়। কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যায় লাউ অত্যন্ত ভালো কাজ করে। নিয়মিত লাউ খেলে পেটের এই সমস্যা কমে।

২. রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও লাউ কার্যকরী। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, তারাও শীতকালে লাউ খেতে পারেন।

৩. যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তারা সারা বছরই প্রতিদিনের খাদ্যতালিকায় লাউয়ের বিভিন্ন পদ রাখতে পারেন।

৫. শীতে অনেকের শরীরচর্চার ইচ্ছা কমে যায়। তাই অনেকেরই এই সময়ে ওজন বাড়ে। ওজন কমাতেও সাহায্য করে লাউ। শীতকালে নিয়মিত লাউ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম