ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা দিল সৌদি

#

২৯ আগস্ট, ২০২৪,  4:43 PM

news image

ওমরা পালনে অনেকে শিশুদের নিয়ে যান সৌদি আরবে। শিশুদের সঙ্গে নিয়ে যেসব বাবা-মা ওমরাহ পালন করতে যাবেন তাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে দেশটি। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহর সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি নজর দিলে তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রতি অনুরাগ বাড়বে। ওমরাহতে শিশুদের নিয়ে আসার ক্ষেত্রে দেওয়া নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যখন ওমরাহ পালন করবেন তখন শিশুদের পাশেপাশে তাদের দেখে রাখতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে, হাতে বৈদ্যুতিক ব্রেসলেট পরিয়ে দিতে হবে, কাছাকাছি রাখতে হবে এবং কাবার কাছে যেন ভদ্রতা বজায় রাখে সেই শিক্ষা দিতে হবে। হজের মৌসুম ব্যতিত বছরের যে কোনো সময় ওমরাহ করা যায়। গত বছর ওমরাহ পালন করেছিলেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি। আগামী বছর যেন দেড় কোটি মানুষ ওমরাহ করতে পারেন সেই পরিকল্পনা সাজাচ্ছে সৌদির সরকার। সূত্র: গালফ নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম