ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : ১৫ আরোহীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬,  10:44 AM

news image

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা 'সাতেনা' এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের 'বিচক্রাফট ১৯০০' মডেলের উড়োজাহাজটি এক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উড়োজাহাজের যাত্রীদের তালিকায় দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে। সাতেনা কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় ১২:০৫ মিনিটে (১৭:০৫ জিএমটি) ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের কথা ছিল ফ্লাইট 'এনএসই ৮৮৪৯'-এর। তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু নিয়ে ওকানার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুই শহরের দূরত্ব ছিল প্রায় ১০০ কিলোমিটার। উড়োজাহাজটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী এই উদ্ধার অভিযানে সরাসরি সহযোগিতা করছে। সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম