ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৬,  11:54 AM

news image

মার্কিন মধ্যস্থতায় প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে কিয়েভ-মস্কো আলোচনা শুরুর পরও ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, জ্বালানি অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার ফলে হতাহত ছাড়াও লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বোমাবর্ষণ চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাবপভাবে ক্ষতিগ্রস্ত করছে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে একটি ড্রোন প্রায় ২০০ যাত্রী বহনকারী ট্রেনের একটি বগিতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গেই কয়েকজন নিহত হন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো। এ বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের হত্যার কোনো সামরিক যুক্তি নেই এবং এমনটি হতে পারে না।’ -সূত্র : ফ্রান্স 24

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম