ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

শিমের উপকারিতা ও পুষ্টিগুণ

#

স্বাস্থ্য ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  10:17 AM

news image

শীত পড়তেই নানা ধরনের মৌসুমি সবজিতে ভরে যায় বাজার। এর মধ্যেই রয়েছে শিম। এই সময়ে প্রায় সব রান্নাতেই শিম দেওয়া হয়। কিন্তু কী হয় নিয়মিত শিম খেলে, তা কি জানা আছে?

শিমে রয়েছে নানা ধরনের খনিজ পদার্থ। তার সঙ্গেই রয়েছে ফাইবার, আয়রন এবং ক্যালশিয়াম। ফলে শিম নিয়মিত খাওয়া গেলে নানা দিক থেকে উপকার হয় শরীরের।

১. রোগের প্রতিকার এবং প্রতিরোধের ক্ষমতা বাড়ে।

২. প্রচুর পরিমাণ খনিজ পদার্থ থাকায় চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে শিম।

৩. অনেকটা ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে থাকে।

৪. অনেকটা পানিও থাকে এই সবজিতে। ফলে ত্বকের আর্দ্রতা দূর করতেও সাহায্য করে শিম।

৫. রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শিম।

৬) হৃদরোগের ঝুঁকিও কমায় শিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম