ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে একটি মহল: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  9:49 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা দেখলাম এবং প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে- পূর্ব পরিকল্পিতভাবে দেশে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। একবার দ্রব্যমূল্য নিয়ে খুব চেষ্টা করলো। কিন্তু সেটি যখন নিয়ন্ত্রণে। ঠিক একইভাবে এখন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটাচ্ছে- যেগুলোতে তারা আবার সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, এই অপচেষ্টাগুলো কোনভাবেই সফল হবে না।

আমরাও সজাগ রয়েছি।’ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমাদের শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ রয়েছে। আমাদের শিক্ষকদেরও সজাগ দৃষ্টি রাখার জন্য বলেছি। কোথাও যদি দেখা যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কেউ সাম্প্রদায়িক চেতনার সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম