ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  5:05 PM

news image

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আধাবেলা সড়ক অবরোধ চলছে। এই কর্মসূচিতে শহরের অভ্যন্তরে সীমিত যান চলাচল থাকলেও দূরপাল্লার যানবাহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। অবরোধকারীরা বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে সকাল থেকেই খাগড়াছড়ি-চট্টগ্রাম ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, অভিযুক্ত শয়নশীল নামে এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি এক বিবৃতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এই দাবি উত্থাপন করেন। অপরাধী গ্রেপ্তার হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম