ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৬,  11:10 AM

news image

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় একটি টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিম (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে আনোয়ার হোসেনের গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  এ ঘটনায় আব্দুল হাকিমকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।


স্থানীয় জনপ্রতিনিধি ওসমান সরওয়ার টিপু বলেন, কয়েক দিন আগে আব্দুল হাকিমের জিম্মায় থাকা একটি অটোরিকশা ভাড়া নিয়ে এক যুবক পালিয়ে যান। এরপর অটোরিকশা হারানোর ঘটনায় আব্দুল হাকিমকে গ্যারেজে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। গ্যারেজের মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।


পরে সোমবার রাতে গ্যারেজ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল হাকিমের লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, তদন্ত শেষে জানা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা। নিহত আব্দুল হাকিম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম