ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৪,  10:58 AM

news image

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১৯২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) মো. রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এই মামলা দরেন করেন। মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ফারজানা বেগম বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গিয়ে লাশ শনাক্ত করে আনি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, মো. রিয়াজ হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীর তালিকায় রয়েছেন শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম