ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান : পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই, ২০২২,  4:03 PM

news image

রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ারতোর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ইউক্রেন সংকটের শুরু থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে এসেছে ইরান। একইসঙ্গে চলমান সংঘাতে জাতিসংঘ ঘোষণা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের জন্যও সংঘর্ষরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান বলেন, শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য কিয়েভ ও মস্কোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে তেহরান। পাশাপাশি বিশ্বের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে চেষ্টাও চালাচ্ছে ইরানএ সময় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ তেহরান সফর এবং সে সময় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো স্মরণ করিয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার মাধ্যমে তেহরান ও বুদাপেস্টের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকা যত দ্রুত পরমাণু সমঝোতায় ফিরে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তত দ্রুত এ সংকটের সমাধান হবে। এ সময় পিটার সিয়ারতো আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশ্বের জ্বালানি নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, বিশ্ব বাজারে ইরানের তেল ও গ্যাসের অবাধ প্রবাহ নিশ্চিত করা সম্ভব হলে এই খাতে স্থিতিশীলতা ফিরে আসবে। সূত্র : প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম