ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের জয়কে বড় অর্জন বললেন মাশরাফি স্পেনের পর্যটন শহর গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু ১৮ হাজার বন্দির পুনর্বাসনে যুক্ত হচ্ছে মাদক অধিদপ্তর বিমানবন্দর থার্ড টার্মিনালের ছাদে একাধিক পানি লিকেজ, পরে বৃষ্টির পানি অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২২,  10:53 AM

news image

প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার রাত ১টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে শনিবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম