ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

শরীফ উদ্দিনের রিভিউ আবেদন অনন্তকাল ফেলে রাখা যাবে না : হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২২,  9:15 PM

news image

চাকরি ফেরত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের করা রিভিউ আবেদন ফেলে না রাখতে বলেছেন হাইকোর্ট। পাশাপাশি এ রিভিউ অনন্তকাল ফেলে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন আদালত। আজ সোমবার এ বিষয়ে শরীফের করা রিটের শুনানির সময় এমন মন্তব্য করেছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আদালতে শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন।

অপরদিকে, দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। এর আগে গত ১৩ মার্চ দুদক থেকে অপসারিত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন চৌধুরী চাকরি ফিরে পেতে একটি রিট আবেদন করেন। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় নানা তদন্ত চালিয়ে আলোচিত হন শরীফ। তাঁকে সেখান থেকে বদলি করা হয় পটুয়াখালীতে। ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিতে পুনর্বহালের জন্য দুদকে রিভিউ আবেদন করেছিলেন শরীফ উদ্দিন। চাকরি হারানোর ১১ দিন পর গত ২৭ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান বরাবর তিনি আবেদনটি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম