ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

শনিবার সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  5:11 PM

news image

হামাস আগে থেকে নির্ধারিত জিম্মি চুক্তির সময়সূচি বাস্তবায়নে ‌‘প্রতিশ্রুত’ রয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলজাজিরার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের। আবু জুহরি বলেন, হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে। তবে শনিবারে তারা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না। আবু জুহরির এই মন্তব্য সম্ভবত হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলজাজিরার কাছে দেওয়া একটি বড় বক্তব্যের অংশ ছিল। এদিকে বুধবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ সতর্ক করে বলেছেন, যদি হামাস শনিবারের মধ্যে ইসরাইলি জিম্মি মুক্তি না দেয়, তবে পরিস্থিতি অবর্ণনীয়ভাবে খারাপ হবে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যতদূর আমার মনে হয়, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দেয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময়। আমি বলব, এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চাই। আমরা তাদের সবাইকে ফিরে পেতে চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম