ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক

শনাক্তহীন একদিন মমেক হাসপাতাল

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২১,  11:47 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সোমবার (২৫ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৫ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন। করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের রাশিদা খাতুন (৫৫), নান্দাইল উপজেলার মইজ উদ্দিন (৭০), গফরগাঁও উপজেলার মাহফুজা (৬০) ও জামালপুর মাদারগঞ্জ উপজেলার মোজাম্মেল (৫৫)। ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ছয়জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে একজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও সুস্থ হয়ে সাতজন হাসপাতাল ছেড়ে গেছেন। সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম