ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে, ২০২৫,  4:59 PM

news image

চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, সোমবার ভোরে তিব্বতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তিব্বতের শিগাতসে শহরে স্থানীয় সময় ভোর ৫টা ১১ মিনিটে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর এনডিটিভির।ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সিইএ জানিয়েছে। ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এর আগে, গত জানুয়ারি মাসে শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৪৯ মাইল) দূরে তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশকি ৮ মাত্রার একটি ভূমিকম্পে ১২০ জনেরও বেশি মানুষ মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম