ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩,  4:58 PM

news image

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজনের মৃত্যু এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির খোয় শহরের কাছে। ভূমিকম্পে কিছু এলাকায় তুষারপাত এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সালে ইরানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন। গৃহহীন হয়ে পড়েছিলেন পাঁচ লাখ মানুষ। এরপর ২০১৭ সালে দেশটিতে ৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে। ওই ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম