ঢাকা ১৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির লালমনিরহাটে ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩ আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২১,  10:41 AM

news image

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার দায়া দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। বুধবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে।

ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে জারি করা হয় হাই অ্যালার্ট। তবে আশপাশের দ্বীপগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়নি। গত ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। সেসময় সুনামি সতর্কতা জারি করা হয়।  প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম