ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ ১০ থেকে বাদ পড়ল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৫,  1:14 PM

news image

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে দেশটি। ৭ অক্টোবরের হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটির অবস্থান এখন ১২তম। ১৪ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে সূচকের এ তথ্য জানা গেছে।  অভিবাসন বিনিয়োগে পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, পরের বছর দ্বিতীয়, গত বছর ছিল সপ্তম, সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিনরা বিশ্বের ২২৭টি গন্তব্যের ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন। সূচক প্রস্তুত পদ্ধতি নিয়ে হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য। যুক্তরাষ্ট্রের পাসপোর্টের এই অবনমনের পেছনে আছে একাধিক দেশে প্রবেশাধিকারের পরিবর্তন। পারস্পরিক সুবিধা না থাকায় গত এপ্রিলে ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার হারায় দেশটি, একইভাবে চীনের ভিসামুক্ত তালিকায় যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি, পাপুয়া নিউগিনি ও মিয়ানমারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্কোর কমিয়ে দেয়। সর্বশেষ সোমালিয়ার নতুন পদ্ধতির ই-ভিসা চালু এবং ভিয়েতনামের ভিসামুক্ত তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার সিদ্ধান্তে শীর্ষ দশের অবস্থান হারাল দেশটি। শুধু যুক্তরাষ্ট্র নয়, একইভাবে সূচকে যুক্তরাজ্যের পাসপোর্টের অবনমন হয়েছে। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টটি গত জুলাইয়ে নেমেছিল ষষ্ঠ স্থানে। আর এই হালনাগাদ সূচকে পিছিয়ে হয়েছে অষ্টম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম